Logo
HEL [tta_listen_btn]

অবশেষে বাবা-মার কাছে ফিরল রায়হান

অবশেষে বাবা-মার কাছে ফিরল রায়হান

বন্দর সংবাদদাতা:
মালয়েশিয়া আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া রায়হান কবির দেশে ফিরত পাঠিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। শনিবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেন তিনি। সেখান থেকে ভোর ৫টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের বন্দরে শাহী মসজিদ এলাকায় নিজ বাড়িতে ফেরেন রায়হান। সাথে ছিলেন বাবা শাহ্ আলম। বাড়িতে ফেরার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মালয়েশিয়া সরকার অভিবাসীদের ওপর বৈষম্যমূলক আচরণের বিষয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা সাক্ষাৎকার দেয়ার কারণে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ২৪ জুলাই আটক করেছিল প্রবাসী রায়হানকে। তাকে আটকের পর তার বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করেনি মালয়েশিয়ার পুলিশ। তাই তাকে ফেরত পাঠায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদের বরাত দিয়ে দেশটির নিউ স্ট্রেইটস টাইমস জানায়, মালিয়েশিয়া থেকে কোনো প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর সকল প্রক্রিয়া শেষে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাকে ঢাকার একটি ফ্লাইটে তুলে দেয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রায়হানের ফিরে আসার খবরে নানা আয়োজন করেছেন মা রাশিদা বেগম। রায়হান কবিরের বাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায়। বাবা শাহ্ আলম ফতুল্লার বিসিক শিল্পনগরীর এবিএফ নিটওয়্যার নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় চাকরি করেন। ২০১৪ সালে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রায়হান। পরে মালয়েশিয়া গিয়ে পার্টটাইম চাকরির পাশাপাশি পড়াশোনা করছিল সে। সেখানে বিএ পাস করার পর গত ঈদুল ফিতরের আগে একটি কোম্পানিতে স্থায়ী চাকরি হয় তার। কিন্তু কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ার পর বিপত্তিতে পড়েন রায়হান কবির। গ্রেফতার হতে হয় তাকে। গ্রেফতারের মাসখানেক পর ছাড়া পেয়ে দেশে ফিরছেন রায়হান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com