Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে একাধিক মামলার পলাতক  আসামি গ্রেফতার

আড়াইহাজারে একাধিক মামলার পলাতক  আসামি গ্রেফতার

জাকির হোসেন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জহিরুল ওরফে জক্কু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকার হাফেজ মোল্লার ছেলে। একাধিক মামলার পলাতক আসামি। গতকাল শনিবার সকালে পাঁচদিনের রিমান্ড আবেদন করে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে আড়াইহাজার থানার এসআই গাজী শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে তাকে গ্রেফতারের খবর পেয়ে স্থানীয় নরিংদী এলাকাবাসী থানায় এসে তার শাস্তির দাবি করেন। ভুক্তভোগীরা জানান, ইতিপূর্বে ধৃত জহিরুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধৃত জহিরুলের নামে বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি তিনটি গ্রেফতারি জারি করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ৯টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com