Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আড়াইহাজারে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

জাকির হোসেন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে গতকাল শনিবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। খাগকান্দা নৌ-ফাঁড়ির পুলিশ ও গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে। মৃতের বয়স ৩৫ থেকে ৩৬ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইদুর রহমান জানান, মেঘনা নদীর তীরে চায়না ওয়াসা প্রকল্প সংলগ্ন এলাকায় লাশটি পানিতে ভাসছিল। তিনি আরও বলেন, মৃতের সুন্নতে খাৎনা করা হয়নি। এতে মনে হয়েছে তিনি সনাতন ধর্মালম্বি। ২ থেকে ৩ দিন আগে তার মৃত হয়েছিল। মরদেহের অধিকাংশই পচে গেছে। পড়নে সাদা-কালো চেক শার্ট ও ঘিয়া রঙয়ের লুঙ্গি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com