নিজস্ব সংবাদদাতা:
করোনা ভাইরাসের হটস্পট ছিল নারায়ণগঞ্জ। সেই আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি কাটিয়ে আবার স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা। প্রশাসন স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়ে জোর দিলেও অনীহা সাধারণ মানুষের। ঈদুল আজহার পর মানুষের এ প্রবণতা যেন আরো তীব্র হয়ে দাড়িয়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে নারায়ণগঞ্জ জেলার একমাত্র করোনা হাসপাতলে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, গত দুই সপ্তাহ আগেও রোগীর সংখ্যা ছিলো খুব কম এবং বর্তমানে এ সংখ্যা দ্বিগুণ। শনিবার (২২ আগস্ট) সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের স্বাভাবিকভাবেই চলছে মানুষের জীবনযাত্রা। নিয়মিত চলছে মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা কোথাও। নেই সামাজিক দূরত্বের বালাই। অধিকাংশ মানুষের সঙ্গে মাস্ক থাকলেও তার ব্যবহার করতে দেখা যায়নি। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা করোনা হাসপাতালের শেষ তথ্য মতে, বতর্মানে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ৩০ জন। দ্ইু সপ্তাহ আগে যেখানে রোগীর সংখ্যা ছিলো ১৭ জন। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস তথ্যেমতে, গত ৩১ এপ্রিল জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিলো ১৭ জন, ৩ আগস্ট ৭ জন এবং ৪ আগস্ট ৮ জন। কিন্তু শুক্রবার (২১ আগস্ট) এ সংখ্যা বেড়ে ৩৫ জনে গিয়ে দাড়িয়েছে। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা করোনা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. গৌতম রায় বলেন, হাসপাতালেও ভর্তি রোগীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি। আগস্ট মানের প্রথম দিকেও এ সংখ্যা কম ছিলে। দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ১৭ জন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৩০ জন। এছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি আছেন ৭ জন রোগী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।