নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ নদী বন্দর এলাকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। শনিবার (২২ আগস্ট) সকালে তিনি শীতলক্ষ্যার তীরবর্তী কয়েকটি এলাকা ঘুরে দেখেন। পরে দুপুরে বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শীতলক্ষ্যা ধলেশ্বরী, মেঘনা নদী ও ব্র²পুত্র নদের সা¤প্রতিক অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: জসিমউদ্দিন, বিআইডবিøউটিএ’র পরিচালক (বন্দর) কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক (নৌশপ) মো. শাহজাহান, মেম্বার (পরিকল্পনা ও পরিচালন) মো: দেলোয়ার হোসেন, বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, নূর হোসেন, বিআইডবিøউটিএ সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, বিআইডবিøউটিএ সিবিএ নারায়ণগঞ্জ নদীবন্দর শাখার চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, নদীকে যেমন দখলমুক্ত রাখতে হবে তেমনি দেশের উন্নয়নের লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও টিকিয়ে রাখতে হবে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের বিভিন্ন দফতরের মধ্যে জটিলতা সৃষ্টি হলেও সেগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, কাজ করতে গেলে নানা সমস্যার সৃষ্টি হবে। সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। তিনিও বিভিন্ন বিষয়ে সৃষ্ট জটিলতা আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানে তাগিদ দেন। এছাড়া নদীর তীরবর্তী বেশ কিছু জমি ভূমি মন্ত্রনালয়ের হওয়ায় সেগুলো নিয়েও জটিলতা সৃষ্টি হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।