Logo
HEL [tta_listen_btn]

হাত পা বেঁধে নির্মাণাধীন মসজিদের  মালামাল ডাকাতি

হাত পা বেঁধে নির্মাণাধীন মসজিদের  মালামাল ডাকাতি

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ঠেকিয়ে নিরাপত্তা কর্মীর হাত পা বেঁধে মসজিদ নির্মাণের ৭ টন রড নিয়ে গেছে একটি সঙ্গবদ্ধ ডাকাত দল। গত বুধবার গভীর রাতে মোল্লাবাড়ি জামে মসজিদের সীমানা প্রাচীর টপকিয়ে ডাকাত দলের সদস্যরা নিজস্ব গাড়িতে করে এই রড নিয়ে যায়।থানায় অভিযোগ দিলেও এখনো কোন আসামী ধরা পড়েনি। মোল্লাবাড়ি জামে মসজিদের তত্ত¡াবধানে থাকা আজিম মোল্লা বাপ্পি জানান, প্রায় দুই বিঘা জায়গার মধ্যে ৭ কোটি টাকা ব্যয় নির্মাণ হচ্ছে আধুনিক মডেল মোল্লাবাড়ি জামে মসজিদ। কিন্তু গত বুধবার গভীর রাতে মসজিদের সীমানা প্রাচীর টপকিয়ে একদল সঙ্ঘবদ্ধ ডাকাত নিরাপত্তা কর্মীকে অস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ৭ টন রড নিয়ে যায়। আজিম মোল্লা বাপ্পি আরো জানান, এই এলাকায় কিছুদিন পরপরই ডাকাতি হয়ে থাকে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে অভিযোগ করার পরেও এখন পর্যন্ত কোনো আসামি না ধরতে পারাটা হতাশাজনক। কিছুদিন পরপর ডাকাতি হচ্ছে এলাকায়। ডাকাত আতঙ্কে ভুগছে এলাকাবাসী। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল জানান, এই ঘটনাটির বিষয়ে আমি অবগত নই। কেউ এই ঘটনার বিষয়ে আমাকে কিছু জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com