Logo
HEL [tta_listen_btn]

১০ মিনিটের বৃষ্টির পানিতে বন্দরে কলাগাছিয়া প্রধান রাস্তায়  হাটুপানিতে নিমজ্জিত

১০ মিনিটের বৃষ্টির পানিতে বন্দরে কলাগাছিয়া প্রধান রাস্তায়  হাটুপানিতে নিমজ্জিত

বন্দর সংবাদদাতা:
১০ মিনিটের বৃষ্টির পানিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের প্রধান রাস্তায় হাটুপানিতে নিমজ্জিত হওয়ার অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরো জানিয়েছে, ১০ মিনিটের বৃষ্টির পানিতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এরাকার আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিযার বাড়ি থেকে আক্তার মিয়ার বাড়ি পর্যন্ত কলাগাছিয়া ইউনিয়নের প্রদান সড়কে হাটু পানি নিমজ্জিত হয়ে পরে। এ ছাড়াও অতিরিক্ত বৃষ্টি কারণে বন্দর উপজেলার অধিকাংশ এলাকায় মারাত্মক ভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে নিচু এলাকার রাস্তাঘাট ও ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে আবারও নতুন করে বাঁশের সাঁকু বাধঁতে শুরু করে দিয়েছে উক্ত এলাকার জন সাধারন। এ ব্যাপারে শুভকরদী এলাকার যুবলীগ নেতা রুহুল আমিন গনমাধ্যমকে জানায়, ১০ মিনিটের ভারি বর্ষনের কারনে বন্দর উপজেলার আলীনগর, ঘারমোড়া, চরঘারমোড়া ও শুভকরদীসহ কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রধান রাস্তা ঘাটে প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকাড় ধারন করেছে। উল্লেখিত এলাকার অনেক মানুষ বর্তমানে পানিবন্ধী জীবন যাপন করছে। কোন কোন স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পরেছে। বিদুৎ খুঁটি হেলে পরার কারণে উক্ত এলাকার জনগন চরম আতংকের মধ্যে রয়েছে। যে কোন সময় প্রানহানীর আশংকা রয়েছে বলে তিনি জানান। এ ছাড়াও এবারের বর্ষায় ও অতিরক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ এলাকার রাস্তা ঘেেটর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কলাগাছিয়া প্রধান রাস্তায় হাটু পানি থাকার কারনে ওই রুটে যানচলাচলের মারাত্মক ভাবে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রানের পাওয়ার জন্য স্থানীয় এমপি আলহাজ¦ সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com