Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১৪

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১৪

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ২৬৬ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৩০ জন। রোববার (২৩ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, সদরে ৩ জন, বন্দরে ৩ জন, আড়াইহাজারে ১ জন ও সোনারগাঁয়ে ২ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত ২ হাজার ২১৩ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৪৪৫ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬৫ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৮০ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৫১ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১২ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৬ হাজার ১৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮১ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৮৯৫ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৪০ জন, সদর উপজেলার ১ হাজার ৩৭৩ জন, রূপগঞ্জের ১ হাজার ১৭১ জন ও আড়াইহাজারের ৫৫৪ জন, বন্দরের ২৪৭ ও সোনারগাঁয়ের ৫১০ জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com