Logo
HEL [tta_listen_btn]

বন্দরে ইয়াবাসহ আকাশ গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ আকাশ গ্রেপ্তার

বন্দর সংবাদদাতা:
বন্দরে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবাসহ আকাশ (২৭) নামে এক মাদক ব্রবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার (২৩ আগষ্ট) দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকা হতে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক তাহিদুল বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃত মাদক ব্যবসায়ী আকাশ বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ জসিম খানের ছেলে বলে জানা গেছে। ধৃত মাদক ব্যবসায়ীকে গতকাল রোববার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com