Logo
HEL [tta_listen_btn]

৩শ’ শয্যায় করোনা আক্রান্ত  বৃদ্ধার মৃত্যু

৩শ’ শয্যায় করোনা আক্রান্ত  বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বানু রানি সাহা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাস পজেটিভ ছিলেন। রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা করোনা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. গৌতম রায়। হাসপাতাল সূত্রে জানা যায়, বানু রানি সাহা নরসিংদী মাদবদী কাশিপুর এলাকার বাসিন্দা। গত ১৮ আগস্ট করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ আগস্ট সকাল ৯টায় তিনি মারা যান। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১২নং ওয়ার্ড কাউন্সিল শওকত হাসেম শকুর সহায়তায় মরদেহ নরসিংদী প্রেরণ করা হয়। শওকত হাসেম শকু বলেন, করোনা ভাইরাস সচেতনতার অভাবে এখনো মানুষ আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানা ও অবহেলার কারণে তারা অজান্তে ভাইরাসটি বহন করছে এবং ছড়াচ্ছে। আজ হাসপাতালে করোনা আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। আমি আমার সহযোগিদের মাধ্যমে মৃতের দেহ তার বাড়ি নরসিংদী পাঠিয়েছি। ইতিমধ্যে তারা পৌছেও গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com