যশোরের কেশবপুর বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে কেশবপুর বিএনপি কার্যালয়ে আসরবাদ এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেছেন হাফেজ ইমাম হুসাইন। এসময়ে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনি আলমক সম্পাদক ও কেশবপুর পৌর সভার ২নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ মশিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, ৩নং ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু, কেশবপুর কলেজের সাবেক ভিপি ওবায়দুল হক, কেশবপুর উপজেলার শাখার ছাত্রদলের সাবেক সাধারণ আব্দুল হালিম অটল, যুবনেতা আলমগীর সিদ্দিকী, যুবনেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, যুবনেতা মেহেদী হাসান শিপন, যুবনেতা মেহেদী বিশ্বাস, ছাত্রদল নেতা আজিজুর রহমান, সবুজ, ফরহাদ, এস এম ফারুক ও কেশবপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তিনি জ্বর, শরীরে ব্যাথ্যাসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত ৯ জুলাই ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের ৩০৫ নং বেডে ভর্তি হন। সেখানে তার কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তার করোনা পজেটিভ হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে ব্ষিয়টি নিশ্চিত করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।