নিজস্ব সংবাদদাতা:
করোনা মহামারী প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশব্যাপী সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচী অনুযায়ী নারায়ণগঞ্জে এ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে জেলা কমিটির উদ্যোগে শহরের ২নং রেলগেইট, ১নং রেলগেইট, বাস টার্মিনালে ‘সচেতন হও, করোনা ঠেকাও, মানুষ বাঁচাও’ এই স্লোগান সামনে রেখে পথসভা, মিছিল ও মাস্ক বিতরন করা হয়। নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, দুলাল সাহা, বিমল কান্তি দাস, এড শরৎ মন্ডল ও শোভা সাহা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ‘বিনামূল্যে ও সুলভে করোনা সুরক্ষা সামগ্রী সরবরাহ করতে হবে। জেলা উপজেলায় বিনামূল্যে করোনা পরীক্ষা করতে হবে এবং সময়মত রিপোর্ট দিতে হবে। করোনা রোগীদের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কর্মহীন জনগোষ্ঠীর জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য ও নগদ টাকা দিতে হবে। চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কমিউনিটি ক্লিনিকসহ সকল চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল সচল করতে হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বেসরকারী ক্লিনিক ও হাসপাতালে বাড়তি টাকা নেয়া বন্ধ করতে হবে। সকল বেসরকারী ল্যাব ও হাসপাতালকে সরকারী নীতিমালার আওতায় আনতে হবে। স্বাস্থ্য সেবা জনগনের মৌলিক অধিকার। মানুষ বাঁচানোর দায়িত্ব্ সরকারের। রাষ্ট্রীয় খরচে মানুষ বাঁচানোর দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এই সরকার মানুষের জীবন ও জীবিকার নিশ্চয়তা দিতে ব্যর্থ। এই ব্যর্থ সরকার ও অকার্যকর লুটেরা ব্যবস্থা বদলের সংগ্রামে জনগনকে এগিয়ে আসার আহবান জানাই।’ উল্লেখ্য, গত ১০ আগস্ট থেকে সিপিবি’র উদ্যোগে দেশব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।