রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো: লিমন মিয়া (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় মোটরসাইকেলের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নিহত লিমন রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার বাবুল মিয়ার ছেলে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, লিমন সোমবার দুপুরে মোটরসাইকেলে করে কাঞ্চন সেতু থেকে কালনী এলাকায় তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিমনের। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী কিছুটা বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁদের শান্ত করে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।