রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় মিঠু (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালত এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাদল কৃষ্ণ রায় ও বিশজিত কুমার রায় জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৫৫৪/১৯ মামলাটির রায়ে আদালত আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।