Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে যুবলীগ নেতাসহ গ্রেফতার-২

আড়াইহাজারে যুবলীগ নেতাসহ গ্রেফতার-২

আড়াইহাজার থেকে জাকির হোসেন :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবলীগের এক নেতা সহ পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হলেন, খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকার নুরু হাজীর ছেলে ফারুক (২৫)। তিনি খাগকান্দা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫ নং ওয়ার্ড সদস্য লোকমান এ তথ্য নিশ্চিত করেছেন। ধৃত অপরব্যক্তি একই এলাকার জলিল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৮)। আজ ২৬ আগস্ট বুধবার তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাসকে কেন্দ্র করে সম্প্রতি কাকরাইলমোড়া এলাকায় ১৬ আগস্ট সকালে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রæপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন ব্যক্তি টেঁটাবিদ্ধ হয়েছেন। উভয় পক্ষের অন্তত ১৫০টি বসত ঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে কিছু ব্যক্তি পুলিশের কত্যর্ব কাজে বাঁধা প্রদান করেন। আড়াইহাজার থানার এসআই পলাশ কান্তি রায় বাদি হয়ে ১৬ আগস্ট রাতে মামলাটি করেন। মামলা নং-১৭(৮)২০ংই। মামলায় ১১জন নামীয় আসামি সহ ৪০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছিল। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com