নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ২৮৪ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৩১ জন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৬ জন, সদরে ৫ জন ও বন্দরে ১ ও আড়াইহাজারে ২ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত ২ হাজার ২২১ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৪৫১ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬৭ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৮২ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৫১ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১২ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৬ হাজার ৬১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭১ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৯২২ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৫৬ জন, সদর উপজেলার ১ হাজার ৩৭৫ জন, রূপগঞ্জের ১ হাজার ১৭৩ জন, আড়াইহাজারের ৫৫৭ জন, বন্দরের ২৪৭ ও সোনারগাঁয়ের ৫১৪ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।