Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের কর্মশালা

নারায়ণগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের কর্মশালা

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে বেড়েছে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য। স¤প্রতি দুই শিক্ষার্থীর মৃত্যুও হয়েছে কিশোর গ্যাংয়ের দ্ব›েদ্বর কারণে। এদিকে কিশোর অপরাধ প্রতিরোধে বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কিশোর অপরাধ প্রতিরোধ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। কিশোর অপরাধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন। অনলাইন প্লাটফর্ম জুম এর মাধ্যমে কর্মশালায় যুক্ত হয়ে মতামত দেন বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান আল আমীন, র‌্যাব-১১ সিও লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির সঞ্চালনায় মডারেটর হিসাবে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা, মেহেদী হাসান ফারুক। কর্মশালার উন্মুক্ত আলোচনায় শিশু কিশোরদের আগ্রহ প্রবণতা অনুসন্ধান করে সেভাবে শিক্ষা ও কর্মের ব্যবস্থা করার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়। এছাড়া টিকটক গ্রæপ বন্ধের বিষয়েও আলোচনা হয় সেমিনারে। পঞ্চায়েত প্রথা চালু করে কিশোর অপরাধ প্রতিহত, এলাকাভিত্তিক খেলাধুলা আয়োজনের উদ্যোগ, মাদকের আসামিদের সহজ জামিন না পাওয়া, সন্ধ্যার পর প্রশাসনের নজরদারি ব্যবস্থা বাড়ানোর বিষয়েও সেমিনারে জোর দেওয়া হয়। এছাড়া কারিগরি শিক্ষা সহজলভ্য, কিশোর সংশোধন কেন্দ্রে নিয়মিত মনিটরিং করাসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতাদের কিশোর অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তাবনা আসে সেমিনার থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com