নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১২ জনকে ১ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকার মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ও দুপুরে পৃথক পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩ জনকে ৩০০ টাকা জরিমানা করা হয়। বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, মো. রুবেল রানা, উম্মে সালমা নাজনীন তৃষার আদালতে ৯ জনকে ১ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনের কর্মরত উপপরিদর্শক মো: কেরামত আলী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।