Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে গলা ও পায়ের রগ কেটে  প্রাক্তন স্ত্রীকে হত্যা

সোনারগাঁয়ে গলা ও পায়ের রগ কেটে  প্রাক্তন স্ত্রীকে হত্যা

সোনারগাঁ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আখি আক্তার (২৬) নামে এক নারীকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া বাড়ি মজলিশ এলাকার মুসলেম মিয়ার ভাড়াটিয়া নিপা আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ অঞ্চল) মো: খোরশেদ আলমসহ সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। আঁখির লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিপা আক্তার ও রুবেল হোসেনের বাবা মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাবেক স্বামী রুবেল মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেকের মুগারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে। গত ৬ বছর আগে বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির সাথে রুবেলের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে হুমাইরা নামের চার বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে। রুবেলের পূর্ব পরিচিত নিপা আক্তার জানান, সকাল ১০টার দিকে রুবেল তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসে। তারা জানান, দু’জনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে তা কথা বলে মিমাংসা করবেন। সে জন্য তাদের আমার ঘরে বসতে দিতে হবে। আমি পূর্ব পরিচিত বিধায় তাদের ঘরে বসতে দিয়ে বাড়ির ছাদে যাই। ছাদ থেকে ফিরে রুমের প্রবেশ করার সময় আমি কিছু বোঝার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে রুমে গিয়ে দেখি আঁখির গলাকাটা লাশ পড়ে আছে। পরে মোগরাপাড়া বাজারে গিয়ে রুবেলের বাবা মফিজুলকে বিষয়টি জানাই। পরে দু’জনই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com