Logo
HEL [tta_listen_btn]

ফরিদগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ফরিদগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

কামরুজ্জামান,ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের বেলা বিলে জমা পানিতে টেঁটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমান হোসেন(৩৩) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা ঘটেছে ১১ নং চরদু:খিয়া ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামে। ফরিদগহ্জ থানা পুৃলিশ জানায়, গত কয়েকদিনের অতি বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন খাল বিল ও কৃষি জমি পানিতে থই থই করছে। ভরে যাওয়া বিলের পানিতে মাছ শিকার করতে যায় এলাকার মৃত আবিদ আলীর ছেলে ইমাম হোসেন। ইমান হোসেন মাছ শিকার করতে গিয়ে ভিজা টেঁটা অসর্তকভাবে উপরে উঠালে বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয়ে তাৎক্ষনিক মারা যায়।  এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, সংবাদ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com