Logo
HEL [tta_listen_btn]

মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নারায়ণগঞ্জ জেলা শাখা। মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধাদের উপর হামলার নির্দেশদাতা চট্টগ্রামের বাঁশখালির এমপি মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে তার সংসদ সদস্য পদ বাতিল ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, মুক্তিযোদ্ধাদের উপর হামলা করে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন। একজন রাষ্ট্রদোহীর সংসদ সদস্য পদ থাকতে পারে না। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনের আহবায়ক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাড. নুরুল হুদা, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাসির উদ্দিন, বন্দর ইউনিয়ন কমান্ডার আব্দুল আজিজ, এনায়েতনগর ইউনিয়ন কমান্ডার শামসুল হক পন্ডিত, রমিজ উদ্দিন, মহিউদ্দিন আহমেদ রতন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার সদস্য সচীব ইঞ্জিনিয়ার রেজাউল করিম রাজিব,সহ-সাংগঠনিক সম্পাদক আল ওয়াজেদুর রহমান, সোনারগাঁ উপজেলা সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি হাজী বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বন্দর উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক শেখ কামাল, নীলা আহমেদ নিশি, সৈয়দ ওমর খালেদ এপন, সৈয়দ রাশেদুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, গত ২৬ জুলাই মারা যান চট্টগ্রামের মুক্তিযোদ্ধা আলী আশরাফ। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের ভাই। মুক্তিযোদ্ধা আলী আশরাফকে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি। মুক্তিযোদ্ধা আলী আশরাফ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে চট্টগ্রামের বাঁশখালির এমপি মোস্তাফিজুর রহমান কটুক্তি করেন। মুক্তিযোদ্ধা আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা না দেয়া ও এমপির কটুক্তির প্রতিবাদে গত ২৪ আগষ্ট মানববন্ধন করে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ মানববন্ধনে এমপির নির্দেশে স্থানীয় মেয়রের নেতৃত্বে হামলা চালানো হয়। পরে এ ঘটনায় পুলিশ এমপির এপিএসসহ চারজনকে গ্রেফতার করে। নুরুল হুদা বলেন, এমপি মোস্তাফিজুর রহমান নব্য মোশতাক। নব্য মীরজাফর। এ সকল লোকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নইলে এর চরম খেসারত দিতে হবে আওয়ামী লীগকে। শরীফ উদ্দিন সবুজ বলেন, যদি দেশে গুণীর মূল্যায়ন না হয়, দেশপ্রেমিক-মুক্তিযোদ্ধার মূল্যায়ন না হয় তবে দেশে গুণীর জন্ম হবে না, দেশপ্রেমিক বা মুক্তিযোদ্ধার জন্ম হবে না। মুক্তিযোদ্ধাদের উপর হামলার মাধ্যমে এমপি মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদোহিতা করেছে। যে রাষ্ট্রদোহী তার সংসদ সদস্যপদ থাকতে পারে না। এ ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করে তার বিচার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com