এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :
নাটোর সদর উপজেলার মল্লিকহাটি মহল্লায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকার ১৭ মাদকসবীকে আটক করেছে র্যাব ।বুধবার রাতে প্রকাশ্যে মাদক সেবনের সময় তাদের আটক করা হয় । এসময় ১গ্রাম হেরোইন ও ১০গ্রাম গাঁজা সহ সেবনের বিভিন্ন উপকরন জব্দ করা হয় । আটককৃতরা হলো বড়াইগ্রামের ইমরুল কায়েস (২৫) , শহরের চক বৈদ্যনাথ এলাকার মোকছেদ (২৬) , বনবেলঘরিয়া এলাকার আলহাত বাবু (৩২) , সাগর (২৬) , রিপন (২৭) , হুগোলবাড়িয়ার কালু (২৭) , ভাটুদারা এলাকার মনজু খামারু (৩২) , আনোয়ার (২৮), সাত্তার ( (৩৫) ও খোরশেদ আলম, তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার উজ্জ্বল (২৬), চক তেবাড়িয়া গ্রামের বাবু প্রামানিক (৩০) , উত্তর চৌকিরপাড় এলাকার মিঠুন সরকার, বড়গাছা পালপাড়ার বিপুল রায় (৩৪) , উত্তর পটুয়াপাড়া ঝাউতলার জসিম ( ৩২) , নারায়নকান্দি নবীনগর এলাকার বিপ্লব (২৫) । সিপিসি -২ র্যাব ৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো : রাজিবুল আহসান জানান, প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় ওই ১৭ মাদকসেবীকে আটক করা হয়েছে । আটককৃতরা বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হয়ে মাদক সেবন করছিল । এব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।