Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে টিকটক গ্রুপ চিহ্নিত করার প্রস্তাব

নারায়ণগঞ্জে টিকটক গ্রুপ চিহ্নিত করার প্রস্তাব

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “কিশোর অপরাধ প্রতিরোধ” শীর্ষক কর্মশালায় নারায়ণগঞ্জে টিকটক গ্রুপ চিহ্নিত করার প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে কিশোর অপরাধ প্রবণতা কমাতে এ প্রস্তাবনা দেয়া হয়। জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের উপস্থাপনায় কর্মশালায় অপরাধ প্রবণতা কমাতে উন্মুক্ত আলোচনায় শিশু কিশোরদের আগ্রহ প্রবণতা বাড়াতে অনুসন্ধান সাপেক্ষে শিক্ষা ও কর্মের ব্যবস্থা গ্রহন, পঞ্চায়েত প্রথা চালু করে কিশোর অপরাধ প্রতিহত করা, এলাকা ভিত্তিক খেলাধুলা আয়োজনের উদ্যোগ, মাদক আসামীরা সহজে যেনো জামিন না পায় সে ব্যবস্থাসহ নানান প্রস্তাবনা তুলেন প্রশাসনের কর্মকর্তরা। এছাড়াও সন্ধার পর প্রশাসনের নজরদারি বাড়ানোর ব্যবস্থা নেয়া, কারিগরি শিক্ষা সহজলভ্য করা,কিশোর সংশোধন কেন্দ্র নিয়মিত মনিটরিংসহ স্থানীয় পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আছেন তাদের কিশোর অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিতে হবে বলে প্রস্তাবনা আসে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির সঞ্চালনায় কিশোর অপরাধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন। অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে কর্মশালায় সংযুক্ত ছিলেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়ানের অধিনায়ক, র‌্যাব-১১ অধিনায়ক, নারায়ণগঞ্জের কলেজের অধ্যক্ষ, মডারেটর হিসাবে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সামলা নাজনীন তৃষা মেহেদী হাসান ফারুক, ৬২জন বিজিবি সদস্যসহ প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com