Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জ সিএইচসিপি  এসোসিয়েশনের নতুন কমিটি

নারায়ণগঞ্জ সিএইচসিপি  এসোসিয়েশনের নতুন কমিটি

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সংগঠন সিএইচসিপি এসোসিয়েশনের জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো: আরিফ চৌধুরী সভাপতি ও দানিউল বাশার রুমেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৪ আগস্ট বন্দর উপজেলার মদনপুরে একটি চাইনিজ রেস্টুরেন্ট জেলার ১৩৫টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের প্রত্যক্ষ ভোটে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠিত হয়। কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে মো: সাইফুল সরকার ও মো: নাইমুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম শুরু হয়। যার বাস্তবায়ন শুরু হয় ১৯৯৮ সালে। ২০০১ সালে সরকার পরিবর্তনের পর কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কমিউনিটি ক্লিনিক কার্যক্রম আবার শুরু হয়। সরকারি হিসাবে গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com