নিজস্ব সংবাদদাতা:
শিক্ষকরা জানলে, জানবে নতুন প্রজন্ম; এমন ভাবনা থেকে ১০ হাজার শিক্ষক নিয়ে বক্তিতা প্রতিযোগীতার ভিন্ন ধর্মী এক আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আগামী ২৭ তারিখ উপজেলা পর্যায় থেকে শ্রেষ্ঠ বিবেচিত ২৪ জন শিক্ষকের মধ্যে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে এ তথ্য জানা যায়। জাতির পিতার মহান আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বক্তিতা প্রতিযোগিতার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে প্রতিরোগিতাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আগামী ২৭ আগস্ট ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বাংলাদেশের স্বাধীনতা ও শোকাবহ আগস্ট’ বিষয়ে শিক্ষকদের অংশগ্রহণে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক। এছাড়াও থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা। অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচার করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।