Logo
HEL [tta_listen_btn]

‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’………….. জাহেদ পারভেজ

‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’………….. জাহেদ পারভেজ

জাকির হোসেন :
মুজিব বর্ষ চলছে। বাংলাদেশ পুলিশের মধ্যে একটি স্লোগান  ধারণ করা হয়েছে। সেটি হলো ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার।’ এই রকম একটা স্লোগান  কখন ধারণ করে। যখন আমার চিন্তা-চেতানায় আমি আসলেই জনগণের পুলিশ হব। এ রকম চিন্তা আমার মাথায় কাজ করে তখন। পুলিশকে ভয় পাবে অপরাধীরা। ভালো মানুষ পুলিশকে ভয় পাবে কেন। আমাদের অনেক কাজের মধ্যে ভুলক্রটি থাকতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ অনেক ভালো কাজ করছে। পজেটিভ দিকগুলো আপনারা হাইলাইস্ করুন। ২৮ আগস্ট শুক্রবার বিকালে আড়াইহাজার থানার চত্বরে আয়োজিত জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের (গোয়েন্দা) শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী এসব কথা বলেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের সিনিয়র এএসপি (‘গ’ সার্কেল) মাহিন ফরাজী, আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লা, হাইজাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালিক, আড়াইহাজার পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন, পৌরসভা যুবলীগের সভাপতি শব্দর আলী, সাধারণ সম্পাদক জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহঙ্গীর আলম ও আওয়ামী লীগের নেতা আনিছ প্রমুখ। জাহেদ পারভেজ আরও বলেন, অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে। আপনাদের সন্তানেরা কোথায় যায়। কার সাথে মিশে। তাদের খোঁজখবর নেবেন। সমাজে আধিপত্য বিস্তারকারীদের কোনো ছাড় দেয়া হবে না। শক্ত হাতে তাদের দমন করা হবে। আমাদের সাথে সাধারণ লোকজনের যাতে কোনো প্রকার স্পেস না থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com