Logo
HEL [tta_listen_btn]

নজরুলের প্রয়াণ দিবসে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনাসভা

নজরুলের প্রয়াণ দিবসে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনাসভা

নিজস্ব সংবাদদাতা:
কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবসে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫ টায় ২নং রেল গেইটে অবস্থিত বাসদ কার্যালয়ে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক প্রদীপ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও চারণের কেন্দ্রীয় ইনচার্জ নিখিল দাস, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নারায়ণগঞ্জ জেলার সভাপতি এড. জাহিদুল হক দীপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার, চারণের সংগঠক সেলিম আলাদীন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২৭ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস। তিনি আমাদের দেশের জাতীয় কবি। তাঁর উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, নিবন্ধ, ছোটগল্প, নাটক, গান বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধি এনেছে। রবীন্দ্রউত্তর বাংলা সাহিত্যে তিনি ভিন্ন ধারা নিয়ে আসেন। তিনি বৃটিশ সা¤্রাজ্যবাদের হাত থেকে তৎকালীন ভারতবাসীদের মুক্তির জন্য লেখনি ধারণ করেছিলেন। ১৯২২ সালে তার ‘ভাঙার গান’ কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত করেন ইংরেজ সরকার। তিনি যেমন লেখনি ধারণ করেছেন তেমনি আবার রাজপথের সংগ্রামে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। কবি নজরুলের চেতনা ধারন করে পুঁজিবাদী শোষণমূলক সমাজব্যবস্থাকে পরির্বতন করে শোষণহীন সমাজব্যবস্থা নির্মাণের সংগ্রামকে এগিয়ে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com