মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল সংবাদদাতা :

নড়াইলের কালিয়া মধুমতি ব্যাংকের সিকিউরিটি কর্মী মোঃ ইমামুল ফকির (৪২) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান হারয়েছেন। তিনি উপজেলার বাবুপুর গ্রামের জমির ফকিরের ছেলে। আজ ২৮ আগষ্ট (শুক্রবার) উপজেলার উথলি নামক স্থানে এ দুর্ঘনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, মৃত ইকরামুল ফকির দায়িত্ব শেষ করে নিজ বাড়ি ফেরার পথে উথলি নামক স্থানে বালু বোঝায় ট্রলি চাপায় নিহত হন। কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।