Logo
HEL [tta_listen_btn]

মণিরামপুরে আওয়ামীলীগ নেতার মৃত্যু, প্রতিমন্ত্রীসহ নেতৃবৃন্দের শোক

মণিরামপুরে আওয়ামীলীগ নেতার মৃত্যু, প্রতিমন্ত্রীসহ নেতৃবৃন্দের শোক

আবুল বাশার যশোর  সংবাদদাতা,:
মণিরামপুরের বিশিষ্ট্য ঠিকাদার সহিদুজ্জামান সাঈদের পিতা ও মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবি অ্যাড. আনোয়ারুল করিম বাবলু (৭৪) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে …… রাজেউন)। এদিন জুম্মাবাদ মরহুমের নামাজে জানাযা শেষে নিজ জন্মস্থান মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com