
জিহাদুল ইসলাম, নড়াইল সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া পূর্বাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত মধুমতি নদীতে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় স্রোতের তোড়ে একজন পুলিশ সদস্য ও তার শিশু সন্তান ভেসে গেসে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে নিখোঁজ দুইজনের কোন সন্ধান পায় নাই। ২৮ আগষ্ট (শুক্রবার) অনুমান ৬:৩০ টার দিকে এ দুর্ঘনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে পুলিশ সদস্য মোহাম্মদ মুসা আলী (২৮) তার পরিবারের আট সদস্যকে নিয়ে শুক্রবার বিকালে মধুমতি নদীর ওপর নির্মানাধীন কালনা সেতুর চলমান কাজ ট্রলারে যোগে দেখতে যান। মাঝ নদীতে যাওয়ার পর আনুমানিক সন্ধা সাড়ে ছয়টার দিকে স্রোতের তীব্রতায় ট্রলারটি নির্মাণাধীন কালনা সেতুর ছয় নং পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় মুসার স্ত্রীর কোলে থাকা পুলিশ সদস্য মুসা আলীর ১০ মাস বয়সী শিশু সন্তান নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য মুসা আলী সহ অন্য সদস্যরা নদীতে ঝাঁপিয়ে পড়েন। নদীতে তীব্র স্রোত থাকার কারণে পরিবারের অন্য সদস্যরা সাঁতরিয়ে ওপরে উঠলেও মুসা আলী ও তার শিশু সন্তান নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে নিখোঁজ ব্যক্তিদের কোন সন্ধান পায় নাই। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) রাখি ব্যানার্জি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন লোহাগড়া ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় খুলনা থেকে ডুবুরি দল আসলে উদ্ধার তৎপরতা শুরু হবে। উল্লেখ্য, পুলিশ সদস্য মোঃ মুসা আলী ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত রয়েছেন বলে যানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।