Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সোনারগাঁ সংবাদদাতা:
সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় পর্ণমৃর্ত নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্ণমৃর্ত নরসিংদী জেলার পলাশ থানার নিরঞ্জন মৃর্তের ছেলে। প্রতক্ষদর্শীসূত্রে জানা যায়, টিপরদী এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। এ ঘটনায় পর ট্রাকচালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকচালক ও হেলপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com