নিজস্ব সংবাদদাতা:
টেকসই উন্নয়নে চাই দক্ষতা ও নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক জনশক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮আগষ্ট) সকাল ১০টায় শহরের ১নং রেল গেইট সংলগ্ন আইএসসিএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর সভাপতি এম. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মাদ মেহেদি হাসান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা শেখ মুহাম্মাদ আল-আমিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, যখন এ দেশের ছাত্র সমাজ তাদের নীতি নৈতিকতা ভুলে গিয়ে, তাদের পড়াশোনা, শিক্ষা ব্যবস্থাকে ভুলে গিয়ে হল দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজীতে মগ্ন ছিল, যখন ছাত্র সমাজের নৈতিক চরিত্রের অধঃপতন ঘটেছিল, দেশে সব অন্যায়-অনিয়ম যখন নিয়মে পরিনত হচ্ছিল, যখন সমাজকে একটি মনুষ্য সমাজ বলা যায় না ঠিক তখন সকল অন্যায়-অনিয়ম দূর করে মনুষ্যত্ব ও নীতি নৈতিকতা ফিরিয়ে আনার জন্যই এদেশের ইসলামী রাজনীতির প্রাণ পুরুষ আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম, হযরত পীর সাহেব হুজুর চরমোনাই (রহ.) ১৯৯১ সালের ২৩ শে আগষ্ট ইসলাম, দেশ, জাতি ও মানবতার অতন্দ্র প্রহরী ও প্রকৃত দেশপ্রেমিক তৈরির কারখানা, ত্রিধারার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকেই স্বপ্ন-সম্ভাবনার ২৯ বছরের বিপ্লবী পদযাত্রার সংগঠনটি দেশের ত্রিধারার শিক্ষার্থীদেরকে নৈতিকতা গঠন ও নেতৃত্ব বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের জাতীয় নেতৃত্ব তৈরিতে সংগঠনের নেতাকর্মীরা টার্গেট ভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জন্ম হয়েছিল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। এদেশের জনগনের ভাগ্যের পরিবর্তন ও স্থায়ী মুক্তির বার্তা নিয়ে। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক মুক্তির আন্দোলনের জন্য। বাংলাদেশে পরিবর্তনের রাজনীতির স্বপ্ন পূরণের যথার্থ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সচেতন ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসাবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের সকল দুর্যোগে সকল সমস্যায়, সকল ক্ষেত্রে জাতির পাশে দাড়িয়ে সকলের সমস্যাকে সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। দেশের সকল অন্যায়-অনিয়মের প্রতিবাদে সর্ব প্রথম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাঠে ময়দানে ভূমিকা পালন করেছে। সকল ভিন দেশী সংস্কৃতিকে উপেক্ষা করে দেশীয় সংস্কৃতি, ইসলাম ও বাঙালিয়ানাকে বুকে ধারণ করে নিজস্ব ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে নিয়েই নিজেদের মতো বাচঁতে চাই। আমরা স্বকীয়বোধ ও বিশ্বাসকে ধারণ করে সোনার বাংলা গড়তে চাই। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে দেশ ধ্বংসের সকল অপকৌশলের বিরুদ্ধে। করোনা সৃষ্ট বিপর্যয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা আজ ভেঙ্গে পরেছে। সেদিকে লক্ষ্য রেখে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। সুতরাং বাংলাদেশের প্রতিষ্ঠান সমূহ বন্ধ করে রাখার কোন সুযোগ নেই। তাই স্বাস্থ:বিধি মেনে স্কুল-কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দেয়ার জোর দাবী জানাচ্ছি আমরা। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি আহমাদ কবীর, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ ইকবাল হুসাইন, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক আবুল হাশিম, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক এইচ. এম. আবদুর রাজ্জাক, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ তারেক হাসান, সদস্য মুহাম্মদ ইফতি আলম সহ থানা ও ওয়ার্ড দায়য়িত্বশীলবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।