Logo
HEL [tta_listen_btn]

লালপুরে থানা আ.লীগের বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস পালন

লালপুরে থানা আ.লীগের বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস পালন

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

নাটোরের লালপুরে মাস ব্যপি কম’সূচীর অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩০ আগস্ট রবিবার বিকেলে লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বালিতিতা ইসলামপুর ঈদগাঁ চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, সহ সভাপতি বদিউর রহমান বদর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন , নাটোর জেলা আ.লীগের সদস্য বাবুল আকতার, প্রভাষক আমজাদ হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এমরান আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক কাজী আসিয়া জয়নুল বেনু , লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরল , সাংগঠনিক সম্পাদক রিপন , গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হক, নাটোর জেলা কৃষক লীগের উপ প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা, এবি ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক আবুল কালাম , চংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলা আওয়ামীলীগের ও অঙ্গসংগঠনর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com