Logo
HEL [tta_listen_btn]

নাটোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

নাটোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

নাটোরের নলডাঙ্গার হাট রেল স্টেশনে দুই সন্তানের জননী লিলি বেগম নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সান্তাহার জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। লিলি বেগমের স্বামী দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়ী রাজশাহী জেলার বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামে। নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী লিলি বেগম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ শনিবার দুপুরে নলডাঙ্গা স্টেশন প্লাটফর্মে এসে ঘোরাফেরা করতে থাকেন। পরে দুপুর দেড়টার দিকে রুপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে সান্তাহার জিআরপি পুলিশ লিলি বেগমের মরদেহ উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com