মোঃ জিহাদুল ইসলাৃ (নড়াইল) সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার সাথে একাত্ম হয়ে এলাকাবাসী দুই মাদক ব্যবসায়িকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মটর সাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। আজ ৩০ আগষ্ট (রবিবার) উপজেলার উত্তর লংকারচর গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে যুদ্ধ ঘোষনা করে অভিযান অব্যাহত রয়েছে । এ অভিযানকে সহায়তা করতে উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের যুব সমাজ এক হয়ে গ্রামের মাদক বিক্রেতাদের গ্রাম ছাড়া করার উদ্যোগ নেয় । তারই ধারাবাহিকতায় গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা উত্তর লংকারচর গ্রামের আমজাদ শেখের ছেলে আবেদ শেখ ও তার ভাগ্নে আব্দুল্লাহ শেখকে গাজাসহ আটক করে বেধড়ক মারপিট করে। এ সময় তারা মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি মটর সাইকেল পুড়িয়ে দেয়। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক আসামীদ্বয়ের মধ্যে আবেদ শেখকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের জেল এবং আব্দুল্লার নামে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।