জাকির হোসেন :
খুব শিঘ্রই অটো চালক আশু মোল্লা হত্যার কারণ উদঘাটন হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাবাদে হত্যার কারণ বের হচ্ছে বলে আভাস দিয়েছে। আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। সন্দেহভাজনরা হলেন সোনারগাঁও উপজেলার চরনোগাঁও এলাকার মোতাহার হোসেনের ছেলে বাকির (৩০), কোঠি সোনারগাঁও এলাকার অনুকুল চন্দ্র দাসের ছেলে মিঠু (৩৫) ও আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্ধী ইউনিয়নের সুলপান্দী এলাকার হাফেজ মোল্লার ছেলে জহিরুল জক্কু (৩৮)। চলতি বছরের ৮ আগস্ট সকাল ৯টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালু মাঠের পাশে পানিতে ভাসমান হাত-পা বাঁধা ও মুখে স্কটেপ পেঁচানো অবস্থায় অটো চালক আশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত্যের ভাই বেনু মোল্লা বাদি হয়ে প্রথমে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আড়াইড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং- ৯ (৮) ২০২০ইং। মৃতের ভাই বেনু মোল্লা জানান, আশু মোল্লা ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। তিনি সোনারগাও উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মোল্লার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই মঞ্জুর হোসেন বলেন, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ধৃত তিনব্যক্তিকে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাবাদ করা হয়েছে। কিছু তথ্য বের হয়েছে। তবে খুব শিঘ্রই হত্যাকান্ডের কারণ উদঘাটন হবে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।