নিজস্ব সংবাদদাতা:
মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত নগর স্বাস্থ্য কেন্দ্রের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগর ভবনে মেয়রের কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডারগুলো মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে হস্তান্তর করেন কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চিফ অপারেটিং অফিসার কাপিলা লিয়েনেগে। এই সময় উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের এজিএম শাকির খসরু, নাসিকের আরবান প্রজেক্টের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নেসার হাসান তমাল প্রমুখ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নগর স্বাস্থ্য কেন্দ্রের জন্য অক্সিজেন সিলিন্ডার দেয়ায় কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।