Logo
HEL [tta_listen_btn]

জিয়াউর রহমানই ছিলেন স্বাধীনতার ঘোষক …………… সাবেক এমপি আঙ্গুর

জিয়াউর রহমানই ছিলেন স্বাধীনতার ঘোষক …………… সাবেক এমপি আঙ্গুর

নিজস্ব সংবাদদাতা :

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেন্সিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি সেদিন স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। যদি দেশস্বাধীন না হতো, তাহলে পকিস্তানি সৈন্যরা প্রথম ফাঁসি দিতো জিয়াউর রহমানকে। সেদিন তিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের ইলুমদী এলাকায় মঙ্গলবার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-২, আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর এসব কথা বলেন। থানা যুবদলের সাবেক সভাপতি আলী আজগরের সভাপতিত্বে ও বিএনপির নেতা তৌহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতা আজিজুর রহমান, থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন মোল্লা, জাসাসের নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লা, সরকারি সফর আলী কলেজের সাবেক এজিএস ও সাবেক থানা ছাত্রদল সভাপতি শামীম, থানা পরিবহন শ্রমিক দলের সভাপতি সিরাজ, থানা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির নেতা রুপচান, আবু দাইয়ান, মনির, শাহআলম, মজিবুর রহমান, আড়াইহাজার পৌরসভা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, উচিৎপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি আল-আমিন মোল্লা ও যুবদল নেতা বাবু ,জাসাসের সমাজকল্যান বিষয়ক সম্পাদক সোহেল। এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সাবেক এই এমপি আরও বলেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে আপনাদের অসুবিধাটা কোথায়। আপনারা আপত্তি করেন কেন? খালি আপত্তি নয়; আপনারা জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলেও মন্তব্য করছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন। জিয়াউর রহমান কি পাকিস্তানের এজেন্ট ছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এসব মিথ্যা অপপ্রচার বন্ধ করার আহবান জানান এবং সকলকে এসব অপপ্রচারে বিশ্বাস যেন না কের । আজকের নতুন প্রজন্মের কাছে মিথ্যা বানোয়াট কল্পকাহীনি বলে সত্যিকার ইতিহাসকে বিকৃতকরছে আওয়ামীলীগ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com