দেশের আলো রিপোর্ট:
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ছাত্রদলের উদ্যোগে সাদিপুর ইউনিয়ন নানাখী গ্রামে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা ইব্রাহীম সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের প্রথম সহ-সভাপতি মো: আরিফুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা জুয়েল সরকার, সোলাইমান, মিজান ও মোরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা রমজান আলী, সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা বায়েজিদ, সাদ্দাম, জুয়েল, মাসুদ, হাসান মোসলেম, রাসেদ, হৃদয়, ওমর, তারেক, মেহেদীসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মী। অপরদিকে, ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের সাইনবোর্ড এলাকায় সকাল সাড়ে ১০টায় ফতুল্লা থানা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের প্রথম সহ-সভাপতি মো: আরিফুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। ফতুল্লা থানা ছাত্রদল নেতা মো: মোরশেদ আলমের সভাপতিত্বে ও জুয়েল রানার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা মো: কাজি জাফর, কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা মো: আমান, কুতুবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন ও ফতুল্লা থানা ছাত্রদল নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।