Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় প্রাইভেটকারে ২৮৮ ক্যান বিয়ার গ্রেপ্তার ১

ফতুল্লায় প্রাইভেটকারে ২৮৮ ক্যান বিয়ার গ্রেপ্তার ১

ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৮৮ ক্যান বিয়ারসহ জাহেরুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে মাদক আইনে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার জাহেরুল ইসলাম ঢাকার বাড্ডার পাইলট প্রকল্পের গুদারাঘাট এলাকার মৃত নুর জামালের ছেলে। জাহেরুলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার মাধ্যমে আরিফুল ইসলাম ও কাশেম নামে দুই ব্যক্তি দীর্ঘদিন বিয়ারের সাপ্লাই করে আসছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস জানান, ফতুল্লার শিবু মার্কেট এলাকার কাশেম নামে এক ব্যক্তি বিয়ার সাপ্লাই করে। কাশেমের কথামত জাহেরুল সেসব ক্রেতার কাছে সাপ্লাই দেয়। মঙ্গলবার রাতে মুসলিমনগর এলাকার আল আহম্মদের ছেলে আরিফুলের কাছে ২৮৮ ক্যান বিয়ার সাপ্লাই করতে গিয়ে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৭৩৪৪) সহ এলাকাবাসীর হাতে আটক হয় জাহেরুল। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসআই আশিষ কুমার বলেন, কাশেম ও আরিফুল দীর্ঘদিন ধরে পাইকারিভাবে মাদক ব্যবসা করে আসছিল। তারা পাইকারি দরে বিয়ার ক্রয় করে এলাকায় খুচরা দামে বিক্রি করে। আরিফুল ও কাশেমকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com