Logo
HEL [tta_listen_btn]

সড়ক দুর্ঘটনায় নাসিক প্যানেল মেয়র বিভা আহত

সড়ক দুর্ঘটনায় নাসিক প্যানেল মেয়র বিভা আহত

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভাসহ দুজন গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর এভারকেয়ার (সাবেক এপোলো) হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা থেকে ফেরার পথে মেঘনায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিল, তার স্বামী, সন্তানসহ কয়েক স্বজন। তবে তারা সুস্থ আছেন। প্যানেল মেয়র বিভার সচিব মাসুদ রানা জানান, শুক্রবার প্যানেল মেয়র বিভা, তার স্বামী, সন্তান ও স্বজনরা কুমিল্লায় এক আত্মীয়র বাড়ি বেড়াতে যান। কুমিল্লা থেকে ফেরার পথে রাত ৮টায় মেঘনা এলাকায় গাড়ির ভারসাম্য হারিয়ে তা সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বিভা হাসান ও তার আত্মীয়া রাজিয়া আহত হন। এছাড়া অন্যান্যরা সুস্থ আছেন বলে জানান মাসুদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com