Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত, আরও ১৫

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত, আরও ১৫

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৪৭৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশনে ৫ জন, সদরে ২ জন, বন্দরে ২ জন, আড়াইহাজারে ২ জন, সোনারগাঁয়ে ২ জন ও রূপগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭০ জন ও আক্রান্ত ২ হাজার ২৯০ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৫ জন ও আক্রান্ত ১ হাজার ৪৭৯ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৭৮ ও মারা গেছেন ৪ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৯৪ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৮৫ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৭ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৯ হাজার ২৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪২ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ১০৭ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ১৩৬ জন, সদর উপজেলার ১ হাজার ৪১৩ জন, রূপগঞ্জের ১ হাজার ২০০ জন, আড়াইহাজারের ৫৭৩ জন, বন্দরের ২৫৮ ও সোনারগাঁয়ের ৫২৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com