Logo
HEL [tta_listen_btn]

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জেলা পুলিশের শোক

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জেলা পুলিশের শোক

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আহতদের সেবা ও তাদের আত্মীয়-স্বজনদের তথ্য দিয়ে সহযোগিতা করতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ডেস্ক স্থাপন করেছে জেলা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া শোকবার্তায় বলা হয়েছে, ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিদগ্ধের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ মর্মাহত। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসায় রক্তসহ সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। উল্লেখ্য শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে প্রায় ৪০ জনের মতো দগ্ধ হন। ঘটনার সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার পর থেকে সার্বক্ষণিক বিষয়টি তদারকী করছেন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। শনিবার (৪ সেপ্টেম্বর) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটেও গেছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com