ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত কারণে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। দন্ডবিধির ৩০৪(ক) ধারায় রেকর্ড করা মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় এই মামলা রেকর্ড করা হয়। মামলা নং ১০। মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণ অবহেলায় ঘটেছে। যার কারণে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামি অজ্ঞাত করা হয়েছে। যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে, তদন্তের রিপোর্টে যারা দোষী হবে তারাই এ মামলার আসামি হবে। তাদেরকে এ মামলায় আইনের আওতায় আনা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।