Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬টি ইউনিট কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬টি ইউনিট কমিটি ঘোষণা

 

নিজস্ব সংবাদদাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগরের অধীন ৬টি ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ ৬ ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

 

ইউনিটগুলো হলো: সদর থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা,

সরকারি তোলারাম কলেজ,  নারায়ণগঞ্জ কলেজ ও কদম রসুল কলেজ।

অনুমোদিত উক্ত ৬ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্যে আওতাধীন ইউনিটের কমিটি মহানগর  বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সদর থানা

 

সদর থানা ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম। যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান প্রধান, সাইফ মো. আকাশ, রবিন সরকার পায়েল, মো. ওয়াশিম আকরাম (হৃদয়), মো. জহির রায়হান, মো. জনি হোসেন আরমান, গোলাম মর্তুজা, মো. মিনহাজ উদ্দিন ও সাইদুর রহমান ইমন। সদস্য সচিব মোয়াজ্জেম হোসাইন খান (লিংরাজ)। সদস্য মো. সাজু, মাহমুদুল হাসান ফাহিম, বিল্লাল হোসাইন নয়ন, আবদুল কাদির, মো. আতাউল্লাহ রাসেল, মো. রাবিদ রায়হান শরীফ শান্ত, মো. আহাদ, মো. আরিফ, মো. দুলাল মিয়া ও রেদোয়ান খন্দকার আনন্দ।

 

 

বন্দর থানা

 

বন্দর থানা ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মো. রাহিদ ইসতিয়াক। যুগ্ম আহ্বায়ক সাকিব মো. রাইয়্যান, মো. হৃদয় হোসেন, মো. আল-আমিন, মো. ফারুক মিয়া, আব্দুল্লাহ আল-মামুন, মো. নাদিম, সৈকত হাসান, মো. জোবায়ের হোসেন (রোমান),  ফাহিম ভূইয়া ও  মো. শহিদুল ইসলাম নাঈম। সদস্য সচিব আসিফ মকবুল। সদস্য ফাইজুল আলম সোহান, মো. সাব্বির হোসেন, কাজী শরিফুল ইসলাম সৈকত, মো. সোহান, আমিনুল ইসলাম (বাধন), মো. আব্দুল গাফফার, মো. শান্ত মিয়া, সিফাত মিয়া এবং মো. ফয়সাল।

 

সিদ্ধিরগঞ্জ থানা

 

সিদ্ধিরগঞ্জ ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক রাকিবুর রহমান সাগর। যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান লিমন, মো. সাদ্দাম হোসেন (মুন্না), মো. শাহরিয়ার খান, মো. শাহাদাত হোসেন রনি, মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, মো. শাহাদাত হোসেন (মিরাজ), মো. আশরাফুল ইসলাম চৌধুরী, মো. আজিজুর রহমান, মো. আব্দুল কাদের জিলানী ও মো. মেহেদী হাসান। সদস্য সচিব মো. রাজু। সদস্য মো. রবিউল্লাহ, মো. কাদির, মো. আনিসুর রহমান (রানা), মো. হাবিব, মো. মেহেদী হাসান সরকার, হোসাইন মোহাম্মদ জুবায়ের, মো. সাজ্জল হোসেন (হৃদয়), মো. মামুন এবং মো. হাসিবুল হাসান আকাশ।

 

সরকারি তোলারাম কলেজ

 

সরকারি তোলারাম কলেজ ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক আতা-ই-রাব্বী। যুগ্ম সম্পাদক মো. মনির হোসাইন (জিয়া), মো. নুরে হামীম (হৃদয়), মো. রমজান আলী, আশিকুজ্জামান (অনু), মো. কাউছার আহম্মেদ, মো. আবদুল্লাহ আল মামুন, মো. জোবায়ের বিন আজিজ, মো. ফেরদৌস, মো. ফারুক খান (সুজন) ও শাহাব উদ্দিন ওয়াজিহী (জয়)। সদস্য সচিব মো. আজিজুল ইসলাম (রাজিব)। সদস্য ফাহিম হোসেন, জলি আক্তার, মো. পলাশ শিকদার, মো. ইসমাঈল হোসেন, মো. ইমন, মো. সাব্বির হোসেন, মো. আহাদ ইসলাম, মহসিন হাওলাদার ও মো. জাহিদ হাসান।

 

নারায়ণগঞ্জ কলেজ

 

নারায়ণগঞ্জ কলেজের ইউনিটে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মো. রাসেল। যুগ্ম আহ্বায়ক মো. তুহিনুর রহমান, মো. রিয়াজ রহমান বাপ্পী, মো. মহিউদ্দিন শাহ, মো. সাইফুল ইসলাম (নিসাদ), মো. আনোয়ারুল ইসলাম (নাঈম), মো. শফিউল আলম (রাকিব), কাজী তারেক আহমেদ (লিয়ন), রোহান প্রধান, মো. শরিফুল ইসলাম (জয়), আসাদুজ্জামান ও মো. যুবরাজ। সদস্য মো. ওসমান হারুনী প্রিতম, মো. জাহিদুল ইসলাম, মো. আবির, মো. শাহরিয়ার তানোর, মো. মাছুম বিল্লাহ, মো. ইসলাম হোসাইন, মো. সুলতান ইবনে শিশির, মো. শামীম এবং মো. আল-আমিন।

 

কদম রসুল কলেজ

 

কদম রসূল কলেজ ইউনিটে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মো. মেহেদী হাসান খাঁন রাসেল। যুগ্ম আহ্বায়ক মো. পাভেল, মো. আবদুর রহিম, মো. সোহান, আরিফুল ইসলাম প্রান্ত, শাকিল খান। সদস্য সচিব হৃদয় হোসেন মেহেদী হাসান সাদ। সদস্য মো. রনি মিয়া মো. লিমন মিয়া ও রতন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com