মোঃ জিহাদুল ইসলাম- কালিয়া সংবাদদাতা :
ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এ পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার,কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। বিশ্বকর্মা পূজা উপলক্ষে কালিয়া উপজেলার বিভিন্ন বাজারে ব্যাবসায়ীরা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেছে। এ পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল শ্রনী পেশার মানুষ লোহার তৈরী সামগ্রী ব্যাবহার থেকে নিজেদের বিরত রেখেছে। তাদের ব্যাবহার্য অস্ত্রপাতি ও যানবাহন সুন্দর করে পরিচ্ছন্ন করে কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বকর্মা পুজা সম্পন্ন করে। বাজারের সনাতন ব্যাবসায়ীরা জানান, হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকে। কিন্তু আমাদের দেশে সরকারি ছুটি না থাকলেও আমরা সনাতন ধর্মাবলম্বীরা বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।