Logo
HEL [tta_listen_btn]

৬টি মডেল মসজিদ নির্মাণে ধীরগতি

৬টি মডেল মসজিদ নির্মাণে ধীরগতি

নিজস্ব সংবাদদাতা
মুজিববর্ষে জনগণের জন্য উপহার হিসেবে ৮ হাজার ৭২২ কোটিটাকা ব্যয়ে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। বৃহস্পতিবার একযোগে ৫০টি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। তবে এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলার ছয়টি মসজিদের নির্মাণ কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জেলায় নির্মিতব্য ছয়টি মডেলম সজিদের মধ্যে তিনটির কাজ চলছে আর বাকি তিনটির কাজই শুরু হয়নি। তবে এজন্য কাঙ্ক্ষিত জমি না পাওয়া, জমি অধিগ্রহণে বিলম্ব, জমিনিয়ে মামলা জটিলতা, বরাদ্দকৃত অর্থ ছাড় নিয়মিত নাপাওয়ার মতো বিষয়গুলো সামনে আনছেন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তর গুলো।২০১৭ সালে জেলা, উপজেলা ও উপক‚লীয় এলাকায় মডেল মসজিদ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে, জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্ত¡রে তিনতলা বিশিষ্ট  মডেল মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। ২০১৯ সালেরএপ্রিলে দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অনুমতিপত্র (ওয়ার্ক অর্ডার) দেওয়াহলেও দুইবছরে তিন উপজেলায় গড়ে ১৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বন্দর ও সদর উপজেলার জমিনির্ধারণের কাজ এখনও চলমান রয়েছে। অন্যদিকে চারতলা বিশিষ্ট জেলা মডেল মসজিদটির জন্য ওয়াকফ সম্পত্তির জমি প্রদানে অনাপত্তি দেওয়ার পরও মামলা করায় আটকেআছে সেটিরও কাজ। অথচ এই মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরও করা হয়েছিল। ভিত্তিপ্রস্তর করার কয়েকদিন পরই মামলার কারণে আটকেযায় নির্মাণ কার্যক্রম। কয়েক দফা আলোচনার পর গত বছরের ১৩ ফেব্রয়ারি মীরশরীয়তউল্লাহ (মন্ডলপাড়া জামে মসজিদ) ওয়াক্ফ সম্পত্তির ৪৩ শতাংশ জমি প্রদানে অনাপত্তি দিয়েছিল মন্ডলপাড়া জামেমসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি। নারায়ণগঞ্জসিটিকর্পোরেশনের আওতাভুক্ত এলাকাহওয়াতে সিটি মেয়র ডা. সেলিনাহায়াৎআইভীর সহায়তায় মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়নে কাজও শুরুকরে ইসলামিকফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তর। গত ১২ জানুয়ারি ইসলামিকফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ ও নারায়ণগঞ্জগণ পূর্ত অধিদপ্তর সাবেক নির্বাহীপ্রকৌশলী জাকির হোসাইনের উপস্থিতিতে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেয়র আইভী। অনাপত্তি দেওয়ারপরও গত ২৩ ফেব্রয়ারি ওই জায়গায় স্থাপনা নির্মাণে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন মন্ডলপাড়া জামেমসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির মোতাওয়াল্লি সাখাওয়াতউদ্দিন আহমেদ। স্থানীয় এলাকাবাসী ও সিটি মেয়র ডা. সেলিনাহায়াৎআইভীর অভিযোগ, স্থানীয়রা জনীতিতে সুবিধা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্পেবাধা দেওয়াহচ্ছে।
এদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, এই মসজিদের জন্য তিনবার দরপত্র আহŸান করা হয়। ঠিকদারি প্রতিষ্ঠানসঠিক তথ্য ও কাগজপত্রজমানা দেওয়ায় দুইবারই দরপত্রবাতিলহয়েযায়। তৃতীয়বারডাকা দরপত্রেরওকার্যক্রম প্রায়সম্পন্নহয়ে গেছে। ইসলামিক ফাউন্ডেশন জমি বুঝিয়ে দিলেই জেলামডেল মসজিদের নির্মাণ কাজ শুরুহবে। নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হেলালউদ্দিন বলেন, তিনউপজেলায় তিনটি মসজিদের নির্মাণকাজ চলছে। আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় ১৫ শতাংশ কাজ সম্পন্নহয়েছে। গ্রেড বিমঢালাই সম্পন্ন হয়েছে দু’টো স্থাপনারই। সোনারগাঁয়ের কলাম ঢালাইও সম্পন্ন হয়ে গেছে। এটির ১৮ শতাংশ কাজ হয়েছে। ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে। নিয়মিত বরাদ্দ না পাওয়া এবং কোভিড পরিস্থিতির কারণে নির্মাণ কাজ কিছু ধীর হচ্ছে। বাকি তিনটি মসজিদের জন্য জমিনির্ধারণ করে কাগজপত্র ইসলামিকফাউন্ডেশন থেকে তাদেরহস্তান্তর করা হলেই দরপত্রের মাধ্যমে নির্মাণ কাজশুরুর অনুমতিপত্র দিতে পারবেন বলে জানান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী।
তবে এ বিষয়ে ইসলামিকফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসাইন বলেন, বন্দর ও সদরউপজেলার জায়গানিয়ে কিছু কাজ রয়েছে। এছাড়া জেলার জায়গা নির্ধারণ হয়ে গেলেও মামলার কারণে সে কাজবন্ধ। দ্রতই এই সব সমস্যার সমাধান করে নির্মাণ কাজ শুরুহবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com