Logo
HEL [tta_listen_btn]

মহানবীকে কটূক্তি……………হোমনায় ওলামাদের প্রতিবাদ সমাবেশ

মহানবীকে কটূক্তি……………হোমনায় ওলামাদের প্রতিবাদ সমাবেশ

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও সহযোগী নাভিন জিন্দাল কর্তৃক ইসলামের আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমেনীন হযরত আয়েশাকে (রা.) নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুন) উপজেলা সদরে ওলামা মাশায়েখ পরিষদের আহŸানে ৭ দফা দাবিতে শান্তিপূর্ণ পরিবেশে এই কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে সমাবেশ করে। সমাবেশে ৭ দফা দাবি পেশ করে বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমেনীন হজরত আয়েশা (রা.) সম্পর্কে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা ও সহযোগী নাভিন জিন্দালের অবমাননাকর বক্তব্য ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। যা সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত করেছে।ভারতকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ থেকে সা¤প্রদায়িক স¤প্রীতির শিক্ষা গ্রহণের আহŸান জানান। সমাবেশে ৭ দফা দাবি উত্থাপন করেন সমাবেশের সভাপতি মাওলানা মুফতি নুরুজ্জামান। ৭ দফা দাবিগুলো হলো, বাংলাদেশের পবিত্র সংসদে নিন্দা প্রস্তাব আনা, নূপুর শর্মা ও নাভিন জিন্দালের শাস্তির জন্য চাপ প্রয়োগ করা, ভারতীয় পণ্য বর্জন করা, বাংলাদেশে ভারতের কোনো লোক কর্মরত থাকলে তাদের ফেরত দেওয়া, নবীজীর মহব্বতে আন্দোলনকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে হত্যাকারীদের শাস্তির দাবি, বিশ্বের যেকোনো জায়গায় এর প্রতিবাদে গ্রেফতার আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি দেওয়া ও ভারতকে মুসলিম উম্মাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; না হলে ভারতের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সমাবেশে মাওলানা মুফতি মো. নূরুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আ. মোতালিব খান, মাওলানা আ. আউয়াল, মাওলানা মো. ইব্রাহিম, মাওলানা মো. সামসুল হক, মাওলানা আ. সাত্তার, মাওলানা মো. মাইনুদ্দিন, মাওলানা মো. রফিক, মাওলানা মো. আরিফ, মাওলানা মো. সালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com