Logo
HEL [tta_listen_btn]

প্রয়াত ছাত্রলীগ নেতার বাড়িতে আইভী

প্রয়াত ছাত্রলীগ নেতার বাড়িতে আইভী

বন্দর সংবাদদাতা
বন্দরের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুলহাস মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে যান তিনি। সেখানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান মেয়র আইভী। স্থানীয় নেতারা জানান, লিভার সিরোসিস রোগে দীর্ঘদিন যাবত ভুগছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুলহাস মিয়া। বুধবার সকাল ৮টার দিকে বেসরকারি এক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাত্রলীগ নেতার মৃত্যুর খবরে তার বাড়িতে যান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় উপস্থিত ছিলেন ২২নংওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সহ-সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালেব, শরীফ হীরা, হিমেল খান প্রমুখ। বাদ আছর নবীগঞ্জ কবরস্থানে জুলহাস মিয়ার লাশ দাফন করা হয়। এরআগে জানাযার নামাজে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান ও মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com