Logo
HEL [tta_listen_btn]

সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত স্পট: গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের ইমন টেক্সটাইল

সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত স্পট: গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের ইমন টেক্সটাইল

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে সাইজিংয়ের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোমেন মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের ইমন টেক্সটাইল এন্ড সাইজিংয়ে। নিহত মোমেন সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানার আইবেড়া গ্রামের শাহজাহানের ছেলে এবং ওই টেক্সটাইলের সাইজিং ইউনিটের সিনিয়র অপারেটর। গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, ঘটনার সময় হাজী কামাল হোসেনের মালিকানাধীন মেসার্স ইমন টেক্সটাইল এন্ড সাইজিং মিলে শ্রমিকরা কাজ করছিল। এসময় মিলের সাইজিং ইউনিটের সাইজিং সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বয়লারের গরম পানিতে মোমেনের সারা শরীর ঝলসে যায়। আশপাশের শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে তিনি মারা যান।
এদিকে সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় সাইজিং ইউনিটের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই টেক্সটাইলের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানায়, অবৈধভাবে দীঘদিন ধরে ক¤েপ্রসারের মাধ্যমে অতিরিক্ত গ্যাস সিলিন্ডারে জমা রাখা হয়। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে সিলিন্ডার থেকে সাইজিংয়ের বয়লার (বদ্ধ পাত্র যেখানে অতি উচ্চ তাপে পানি উত্তপ্ত করা হয়) চালানো হয়ে থাকে। বৃহস্পতিবার ১১টার দিকে সিলিন্ডারের অতিরিক্ত গ্যাসের চাপে বিস্ফোরিত হয়। এতে শ্রমিক মোমেনের শরীর ঝলছে যায়। আশপাশে শ্রমিকরা আতঙ্কে ছুটাছুটি করতে থাকে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবহেলার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com